হত্যার আসামিকে সাংবাদিকের প্রকাশ্যে প্রহার বিরামপুর থানায় - আমাদের বিরামপুর

আমার সাথে কথা বলতে চাইলে ক্লিক করুন

-- --

Saturday, June 9, 2018

হত্যার আসামিকে সাংবাদিকের প্রকাশ্যে প্রহার বিরামপুর থানায়



দিনাজপুর জেলার Birampur থানার  (তদন্ত ওসি) মোঃ রইচ উদ্দিন ও (সেকেন্ড অফিসার) মোঃ রজব আলী এর সম্মুখে প্রথম আলো পত্রিকার সাংবাদিক মোঃ আলমগীর হোসেন প্লেটো কর্তৃক আসামীকে প্রকাশ্যে প্রহার করার ঘটনা ঘটেছে। ঘটনা সূত্রে জানা যায় যে, গত ৩০/০৫/২০১৮ ইং তারিখ বেলা অনুমানিক ১১.৩০ ঘটিকার সময়ে হত্যাকারি মিনহাজুলকে Birampur থানায় গ্রেফতার করা হলে, থানার তদন্ত ওসির নিকট তথ্য সংগ্রহের জন্য Birampur প্রেসক্লাবের সভাপতি মোঃ মোবারক আলী উপস্হিত ছিলেন।এ সময়ে প্রথমআলো পত্রিকার সাংবাদিক আলমগীর হোসেন প্লেটো ও উপস্থিত ছিলেন।  তথ্য সংগ্রহের এক পর্যায়ে আলমঙ্গীর হোসেন প্লেটো হঠাৎ  আসামির প্রতি রাগ হয়ে লাঠি দিয়ে প্রহার করতে শুরু করেন। উপস্থিত Birampur প্রেসক্লাবের সভাপতি মোঃ মোবারক আলী আসামীকে প্রহার না করতে অনুরোধ করেন, আলমঙ্গীর হোসেন প্লেটো সভাপতির অনুরোধ তোয়াক্কা না কারায় সভাপতি বাধ্য হয়ে উক্ত সময়ে থানা ছেড়ে চলে যান।  উক্ত ঘটনাকে কেন্দ্র করে মোঃ মোবারক আলী (সভাপতি-Birampur প্রেস ক্লাব), মোঃ আমিনুল ইসলাম (সভাপতি-বিরামপুর উপজেলা প্রেস ক্লাব), মোঃ হাফিজ উদ্দিন সরকার (Birampur থানা প্রেসক্লাব) ও মোঃ রেজওয়ান আলী (ক্রাইম প্রেট্রল ইনভেসটিগেশন করেস পন্ডেন্ট-ক্রাইম প্রেট্রোল ডট কম) সহ Birampur থানার অফিসার ইনচার্জ মোঃ আঃ সবুর সাহেবের নিকট বিযয়টি সম্পর্কে জানতে চাইলে, তিনি বিষয়টি এড়িয়ে যান বিষয়টি বলতে চান না। পরবর্তীতে এ বিযয়ে বিরামপুর পুলিশ সার্কেল অফিসার মিথুন চক্রবর্তীর নিকট জানতে চাইলে তিনি বলেন, আলমগীর হোসেন প্লেটো তার ক্ষমতার অপব্যবহার করেছেন সেই সাথে বিষয়টি খতিয়ে দেখারও আস্বত্ব করেন। এ বিষয়ে জনসাধারণের নিকট জানতে চাইলে জানা যায়, পুলিশ অফিসারের সম্মুখে কি আইনে সাংবাদিক দ্বার আসামীকে প্রহার করা যায় (থানার মধ্যে) সেটা আমাদের জানা নেই তবে, আমাদের মনে হয়েছে ঐ সময়ে তদন্ত ওসির দায়িত্ব সাংবাদিক মোঃ আলমগীর হোসেন প্লেটো পালন করেছিলেন।


No comments:

Post a Comment